মক্কার নিহত হাজিদের এভাবেই গনো কবর দেয়া হয়েছে । আমাদের সৃষ্টিকর্তা হে মহাণ আল্লাহ আপনি উনাদেরকে কে জান্নাতি মেহমান
হিসেবে কবুল করেন | আমিন ।
সকলকে অনুরোদ করছি আপনেরাও উনাদের জন্য দোআ করবেন ।
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঢাকা | প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৫
পবিত্র
ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
হচ্ছে। তবে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের
টিকিট বিক্রি শুরু করবে ১৬ সেপ্টেম্বর থেকে। এর একদিন আগে ১৫ সেপ্টেম্বর
থেকে পাওয়া যাবে ট্রেনের টিকিট।
বাংলাদেশ
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন,
সকাল থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্ধশতাধিক রুটে ঈদের অগ্রিম
টিকিট বিক্রি শুরু হয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী, কল্যাণপুর ও
শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে পরিবহন সার্ভিসগুলো এ টিকিট বিক্রি করবে।
কোনো পরিবহন সার্ভিস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখলে তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।সূত্র
জানায়, ঈদের অগ্রিম টিকিটের বাস মালিকদের সিদ্ধান্ত অনুসারে ১১ সেপ্টেম্বর
সকাল থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। সকাল ৮ থেকে রাত ৮টা
পর্যন্ত টিকিট বিক্রি চলবে।এদিকে প্রতিবারের মতো এবারও ঈদে বিশেষ সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি। বিআরটিসির বিশেষ সার্ভিস চলবে ঈদের আগের ৩ দিন ও পরের ৫ দিন।এছাড়া
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর। ১৫
সেপ্টেম্বর বিক্রি হবে ১৯ সেপ্টেম্বরের টিকিট, ১৬ সেপ্টেম্বর ২০
সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২২
সেপ্টেম্বরের ও ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২৩ সেপ্টেম্বরের টিকিট। প্রতিদিন
সকাল ৯টা থেকে টিকিট বিক্রি করা হবে। বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।ঈদের
পর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ সেপ্টেম্বর। সেদিন বিক্রি হবে
২৭ সেপ্টেম্বরের ফিরতি ট্রেনের টিকিট। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী
সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।ঈদের
আগে ৫ দিন ও ঈদের পরের ৭ দিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি
সেবা দেয়া হবে। মোট ৫ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর
রুটে ২ জোড়া চলবে। ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা রুটে ১
জোড়া করে ঈদ স্পেশাল ট্রেন চলবে।
- See more at: http://www.jugantor.com/current-news/2015/09/11/322172#sthash.VrlxMUfS.dpuf
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন